বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দিতে সংগঠনটির সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। এ ছাড়া ঢাকার উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে একটি ২৪/৭ এটিএম বুথ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। নতুন বুথটি পোশাকশিল্প উদ্যোক্তা ও কর্মকর্তাদের রিয়েল-টাইম লেনদেন, নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, চুক্তির আওতায় বিজিএমইএর কর্মকর্তারা প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পারসোনাল লোন, ডিপিএস, এফডিআরসহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা পাবেন।