Money
রংপুরে ৩ খুচরা বিক্রেতা পেলেন মোটরসাইকেল
‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত র ্যাফল ড্রয়ে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিনজন রিটেইলার বা খুচরা বিক্রেতা একটি করে মোটরসাইকেল পুরস্কার পেয়েছেন। সম্প্রতি রংপুরের ভিন্নজগৎ বিনোদনক
লেখক বাণিজ্য ডেস্ক36K বার পড়া
‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় অনুষ্ঠিত র্যাফল ড্রয়ে লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিনজন রিটেইলার বা খুচরা বিক্রেতা একটি করে মোটরসাইকেল পুরস্কার পেয়েছেন। সম্প্রতি রংপুরের ভিন্নজগৎ বিনোদনকেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে মোটরসাইকলের চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জহির উদ্দিন আহমদ। অনুষ্ঠানে কোম্পানির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) নাসির উল আলম সুমন, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জানে আলম মোহাম্মদ রুবায়েত, ব্র্যান্ড ও রিসার্চ বিভাগের প্রধান অনিন্দ্য সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকার পরিবেশক ও খুচরা বিক্রেতারা উপস্থিত ছিলেন।


