Money
ইলন মাস্ককে নিয়ে প্রামাণ্যচিত্রে, যেভাবে দেখানো হলো তাঁকে
ইলন মাস্ককে নিয়ে নির্মিত অ্যালেক্স গিবনির প্রামাণ্যচিত্র ‘মাস্ক’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে ছবিতে মাস্ককে নেতিবাচক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
লেখক তথ্যসূত্র:26K বার পড়া

ইলন মাস্ককে নিয়ে নির্মিত অ্যালেক্স গিবনির প্রামাণ্যচিত্র ‘মাস্ক’ ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর সমালোচকদের প্রশংসা পেয়েছে। তবে ছবিতে মাস্ককে নেতিবাচক চরিত্র হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রায় পৌনে চার ঘণ্টার ছবিতে টেসলা ও স্পেসএক্সের মালিক মাস্কের ব্যবসায়িক উত্থান, রাজনৈতিক প্রভাব, ব্যক্তিজীবন ও ক্ষমতার বিস্তার তুলে ধরা হয়েছে।
অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনির এই ছবির দৈর্ঘ্য ৩ ঘণ্টা ৪৫ মিনিট। মাস্ক নিজে প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দেননি। সে জন্য তাঁর পুরোনো বক্তব্য, সাক্ষাৎকার ও অন্যান্য ফুটেজ ব্যবহার করে কৃত্রিম অবয়ব তৈরি করেছেন গিবনি।


