দেশে ব্যাংক ও মানুষের হাতে যত ধরনের টাকার নোট রয়েছে, তার অর্ধেকই ১০০০ ও ৫০০ টাকার নোট। ব্যাংক ও ব্যাংকের বাইরে যত নোট রয়েছে, তার ৪৯ শতাংশই এই দুই ধরনের মুদ্রার নোট। আর নোটের বাজারে সবচেয়ে কম নোট ২০০ টাকার মূল্যমানের। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ২০২৫–২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুন শেষে বিভিন্ন মূল্যমানের মোট ৯৬৬ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৪১৮টি কাগজের নোট ব্যাংক ও মানুষের হাতে হাতে ঘুরপাক খেয়ে দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার প্রয়োজনে ব্যবহৃত হয়। এসব নোটের বাজারমূল্য ছিল প্রায় ৩ লাখ ৬৮ হাজার ২৮৭ কোটি টাকা। এর মধ্যে প্রায় অর্ধেকই ছিল ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের নোট।