শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরতে শুরু করেছে। দ্বিতীয় দিন আজ মঙ্গলবার ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক এ ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা তুলেছেন। প্রথম দিনে গতকাল সোমবার ৫ হাজার ৫৩২ জন গ্রাহক ২৫৪ কোটি টাকা তোলেন। এ নিয়ে দুই দিনে ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক মোট ৫৮১ কোটি টাকা তুলতে পেরেছেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক গতকাল থেকে আমানতকারীদের টাকা ফেরত দিতে শুরু করে। আমানত ফেরত চেয়ে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের দুই দিন টাকা ফেরত দেওয়া হয়েছে।