Money
প্রকল্পে বিন্না ঘাস রোপণে কারিগরি কমিটি গঠন, প্রধান রাশেদ আল মাহমুদ তিতুমীর
সড়ক, মহাসড়ক, নদী, খাল, হাওর-বাঁওড় ও বাঁধের পাড় সুরক্ষায় উন্নয়ন প্রকল্পের আওতায় বিন্না ঘাস রোপণের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল
লেখক নিজস্ব প্রতিবেদক32K বার পড়া

সড়ক, মহাসড়ক, নদী, খাল, হাওর-বাঁওড় ও বাঁধের পাড় সুরক্ষায় উন্নয়ন প্রকল্পের আওতায় বিন্না ঘাস রোপণের সম্ভাব্যতা যাচাইয়ে ৩৪ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর কমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন।
পরিকল্পনা বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুসারে, কমিটিকে উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক, মহাসড়ক, রাস্তার দুই পাশ, নদী, খাল, হাওর-বাঁওড় ও বাঁধের পাড় সুরক্ষায় বিন্না ঘাস রোপণের সম্ভাব্যতা যাচাই করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতি কিলোমিটারে বিন্না ঘাস রোপণে বাস্তবভিত্তিক কত খরচ হবে, তা–ও যাচাই করবে কমিটি।


