যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্রায় ২০ বিলিয়ন বা ২ হাজার কোটি ডলারের পণ্যে কানাডার নতুন শুল্ক আজ মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। ফলে দুই প্রতিবেশীর মধ্যকার বাণিজ্য যেমন ব্যয়বহুল হয়ে উঠেছে, তেমনি বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে।
নতুন শুল্কের আওতায় আছে পোশাক, পনির, ধাতব যন্ত্রাংশ ও কাঠজাত পণ্য। গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর কানাডা এ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়। এর আগে কানাডার কিছু পণ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছিলেন।