মধ্যপ্রাচ্যে সংঘাত বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন কমে যাওয়ায় সরবরাহ সংকট বেড়েছে। তারপরও ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে।
এর বড় কারণ হলো সরবরাহ যেমন কমেছে, তেমনি বিশ্ববাজারে তেলের চাহিদাও কমেছে। বিকল্প পথে তেল রপ্তানি হচ্ছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও গায়ানার মতো দেশের উৎপাদন বৃদ্ধিও দামের ওপর চাপ কিছুটা হ্রাস করেছে। এই পরিস্থিতিতে তেলের বাজারের প্রকৃত চিত্র কী? ভবিষ্যতে তেলের দামই–বা কোন দিকে যেতে পারে?