Money
বিনিয়োগ বাড়াতে শুল্ক কমানোর পরামর্শ বিশ্বব্যাংকের, অর্থনীতিবিদেরা বললেন, তাড়াহুড়া নয়
এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ শুল্কহার কমালে সরকারের রাজস্ব আয় প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার কমতে পারে। তবে শুল্ক সংস্কারের ফলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক
লেখক নিজস্ব প্রতিবেদক11K বার পড়া

এলডিসি উত্তরণের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ শুল্কহার কমালে সরকারের রাজস্ব আয় প্রায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার কমতে পারে। তবে শুল্ক সংস্কারের ফলে দেশীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) করা সহজ হবে।
রাজস্ব আয় কমলেও দীর্ঘ মেয়াদে লাভ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা। তাঁরা বলেন, প্রতিযোগিতা সক্ষমতা বাড়লে ও এফটিএ হলে অর্থনীতিতে অতিরিক্ত ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের মূল্য সংযোজনের সুযোগ সৃষ্টি হবে। তবে কয়েকজন বিশ্লেষক মনে করেন, বিষয়টি এত সহজ–সরল নয়।


