Money
গাড়ি-বাড়ি ঋণ, বিদেশে ভ্রমণ ও চিকিৎসায় ডলার খরচের সুবিধা বাড়ল
গাড়ি-বাড়ি ক্রয় এবং ব্যক্তিগত ও ক্রেডিট কার্ডে গ্রাহকের ঋণসুবিধা ধাপে ধাপে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বিদেশে ভ্রমণ ও চিকিৎসায় ডলার খরচের সীমায়ও বাড়ানো হয়েছে। সর্বশেষ গত রোববার বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক
লেখক নিজস্ব প্রতিবেদক24K বার পড়া

গাড়ি-বাড়ি ক্রয় এবং ব্যক্তিগত ও ক্রেডিট কার্ডে গ্রাহকের ঋণসুবিধা ধাপে ধাপে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া বিদেশে ভ্রমণ ও চিকিৎসায় ডলার খরচের সীমায়ও বাড়ানো হয়েছে। সর্বশেষ গত রোববার বিদেশে ভ্রমণের ক্ষেত্রে বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হয়েছে।
নানা ধরনের ঋণসুবিধা বাড়ানোর মাধ্যমে মূলত নাগরিকদের আয়ের সঙ্গে জীবনযাত্রা সামঞ্জস্য ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ও বিদেশে এই খরচ বৃদ্ধির সুযোগের ফলে ব্যাংকগুলোয় ঋণের চাহিদাও বাড়ছে।


