Money
ভালো উদ্যোগ, এখন কার্ডের লেনদেন সীমা বাড়ানো দরকার
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল কোটা বা ভ্রমণ কোটায় বৈদেশিক মুদ্রা খরচের বার্ষিক সীমা বাড়ানোর যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে, সেটি নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক যে এই বিষয়টি অনুধাবন করে বৈদেশিক মুদ্রায়
লেখক লেখা:46K বার পড়া

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল কোটা বা ভ্রমণ কোটায় বৈদেশিক মুদ্রা খরচের বার্ষিক সীমা বাড়ানোর যে সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নিয়েছে, সেটি নিঃসন্দেহে খুবই ভালো উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক যে এই বিষয়টি অনুধাবন করে বৈদেশিক মুদ্রায় খরচের সীমা বাড়িয়েছে, সে জন্য আমি বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ জানাই। আগে এই সীমা ছিল বছরে ১২ হাজার মার্কিন ডলার। এখন তা বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হয়েছে। আমরা যাঁরা ট্রাভেল বা ভ্রমণ ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা এই সিদ্ধান্তে উপকৃত হব। যদিও আমি মনে করি, অনলাইনকেন্দ্রিকসহ বিদেশে ট্রাভেল ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত এবং খুব বেশি ভ্রমণ করেন, তাঁদের জন্য ১৮ হাজার মার্কিন ডলার খুব বেশি নয়। তারপরও বলব আপাতত যে সীমা বাড়ানো হয়েছে, সেটিতে আমরা যাঁরা এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা কিছুটা হলেও দুশ্চিন্তামুক্ত হয়েছি। আমার নিজের অভিজ্ঞতায় বলতে পারি, এই বছরের জন্য ভ্রমণ কোটায় আমার ডলারের যে সীমা ছিল, তা এরই মধ্যে পূরণ হওয়ার পথে ছিল। বছর শেষ হতে আরও বেশ কয়েক মাস বাকি। এর মধ্যে আমাকে আরও কিছু দেশ ভ্রমণ করতে হবে। তাই আমি ডলারের কোটা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে আমার সেই দুশ্চিন্তার আপাতত অবসান হয়েছে।


