Money
আরজেএসসির সক্ষমতা বাড়ানোর তাগিদ
কোম্পানির সংঘস্মারক পরিবর্তনের জন্য বর্তমানে উচ্চ আদালতের অনুমতি নিতে হয়। কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে এই ক্ষমতা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) রেজিস্ট্রারের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থা
লেখক নিজস্ব প্রতিবেদক47K বার পড়া

কোম্পানির সংঘস্মারক পরিবর্তনের জন্য বর্তমানে উচ্চ আদালতের অনুমতি নিতে হয়। কোম্পানি আইন সংশোধনের মাধ্যমে এই ক্ষমতা যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) রেজিস্ট্রারের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ, ভবিষ্যতে সংঘস্মারক পরিবর্তনের অনুমোদন দেবে আরজেএসসি।
এ উদ্যোগকে ব্যবসাবান্ধব বলে উল্লেখ করেছেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। তবে তাঁরা বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য আরজেএসসির সক্ষমতা বাড়াতে হবে। সেই সঙ্গে সংস্থাটির সেবা প্রদানের নির্ধারিত সময়সীমা আইনে উল্লেখ করে দিতে হবে।
কোম্পানি আইন-১৯৯৪–এর খসড়া সংশোধনী নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা এমন বক্তব্য দেন। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক।


