Money
আজকের বিনিময় হার
আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
লেখক নিজস্ব প্রতিবেদক48K বার পড়া

আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে লেনদেন চলছে। মধ্যপ্রাচ্য সংকটসহ বিভিন্ন কারণে কয়েক মাস ধরেই বিদেশি মুদ্রার দাম ওঠানামা করছে।
আজ বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুসারে, ডলারের দাম সামান্য কমেছে। বাজারে ডলারের গড় দাম ১২২ টাকা ৭৯ পয়সা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বেশির ভাগ প্রধান মুদ্রার দাম কমেছে। এ তালিকায় আছে ইউরো, পাউন্ড, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলার। দাম সামান্য বেড়েছে রুপির। অপরিবর্তিত আছে ইউয়ান ও ইয়েনের দাম।


