Money
অর্থনৈতিক মন্দাভাবের মধ্যে এত মুনাফা কীভাবে কেন্দ্রীয় ব্যাংকের
দেশের অর্থনীতিতে চাপ ও মন্দাভাব অব্যাহত থাকলেও সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফায় বড় ধরনের লাফ দেখা গেছে। এই অর্থবছরে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির মুনাফা ৩ হাজার ৩৫৭ কোটি টাকা বেড়ে ২৫ হাজার ৯৭৭ কোটি ট
লেখক সানাউল্লাহ সাকিব11K বার পড়া

দেশের অর্থনীতিতে চাপ ও মন্দাভাব অব্যাহত থাকলেও সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের মুনাফায় বড় ধরনের লাফ দেখা গেছে। এই অর্থবছরে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির মুনাফা ৩ হাজার ৩৫৭ কোটি টাকা বেড়ে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকায় উঠেছে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
গত ৩০ আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়।


