Money
প্রসাধনী উৎপাদনে দেশসেরা কোম্পানির স্বীকৃতি পেল রিমার্ক-হারল্যান
প্রসাধনী পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা প্রদর্শনীর শেষ দিনে গতকাল শনিবার সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রত
লেখক নিজস্ব প্রতিবেদক36K বার পড়া
প্রসাধনী পণ্য উৎপাদনে দেশের সেরা কোম্পানির স্বীকৃতি পেয়েছে রিমার্ক-হারল্যান। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী কসমেটিকা ঢাকা প্রদর্শনীর শেষ দিনে গতকাল শনিবার সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়নে প্রতিষ্ঠানটির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
সার্বিক বিবেচনায় দেশসেরা প্রসাধনী উৎপাদক কোম্পানি ও সেরা প্যাভিলিয়নের স্বীকৃতির ক্রেস্ট তুলে দেন প্রদর্শনীর আয়োজক স্কোয়াড মাইন্ড গ্লোবাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম ফয়সাল মুনিম। রিমার্কের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমান ও হারল্যানের বিপণন প্রধান হাবিবুল্লাহ হাবিবসহ রিমার্ক-হারল্যানের প্রতিনিধিরা।


