পেটের সমস্যাসহ বিভিন্ন সমস্যা দূর করতে ইসবগুলের ভুসির জুড়ি নেই। বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই পরিচিত এই নাম। তবে প্রতিদিন যে ইসবগুল আপনার গ্লাসে গুলিয়ে খাচ্ছেন, তার প্রায় পুরোটাই বিদেশি। ইসবগুল পুরোপুরি আমদানিনির্ভর।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক বিভাগের তথ্য অনুসারে, দেশে গত ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ২ হাজার ৭০০ টন ইসবগুলের ভুসি আমদানি হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় পৌনে ৯ লাখ ডলার বা প্রায় ১০৮ কোটি টাকা। পুরোটা আমদানি হয়েছে ভারত থেকে। কারণ, দেশে বাণিজ্যিকভাবে কোনো ইসবগুল উৎপাদন হয় না।