Money
ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের সিএমএসএমইর আওতায় নেওয়ার দাবি
দেশের ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্প বা সিএমএসএমই খাতে নিয়ে এসে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। একই সঙ্গে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে স্বল্প সু
লেখক নিজস্ব প্রতিবেদক38K বার পড়া

দেশের ক্ষুদ্র দোকান ব্যবসায়ীদের ক্ষুদ্র শিল্প বা সিএমএসএমই খাতে নিয়ে এসে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। একই সঙ্গে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় ক্ষুদ্র ব্যবসায়ীদের সহজ শর্তে স্বল্প সুদের ঋণ ও বিশেষ প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান এ দাবি জানান। একই সঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি আকারেও এ দাবি উত্থাপন করেছেন।


