ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে মেয়াদ শেষ হওয়ার আগেই বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ।

আগামী ৫ বছরে যে ১২০টি বন্ডের মেয়াদ শেষ হবে, ওই জায়গায় ১০-১৫টি বড় বন্ড চালুর সুপারিশ।

সরকারি বন্ডের বড় অঙ্কের ঋণ পরিশোধের সময় ঘনিয়ে আসছে। চলতি অর্থবছরে প্রায় ৫০০ কোটি ডলার বা ৫৭ হাজার ৩০০ কোটি টাকার বন্ডের মেয়াদ শেষ হবে।
সরকারি ঋণ ব্যবস্থাপনায় এই ঝুঁকি কমাতে মেয়াদ শেষ হওয়ার আগেই কিছু বন্ড কেনার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক। ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে বন্ড পুনঃক্রয়ের কার্যক্রম চালুর পর তা নিয়মিত করার সুপারিশ করেছে সংস্থা দুটি।