Money
পর্যটন মেলায় ভ্রমণপিপাসুদের জন্য নানা অফার, কী আছে অফারে
পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গ হলিডেস ইউরোপের ৩ দেশে ৯ রাত ১০ দিন ভ্রমণের প্যাকেজ অফার দিয়েছে। রাজধানীতে চলমান পর্যটন মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি এই অফার দিচ্ছে ভ্রমণপিপাসুদের জন্য। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ও
লেখক নিজস্ব প্রতিবেদক47K বার পড়া

পর্যটন সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গ হলিডেস ইউরোপের ৩ দেশে ৯ রাত ১০ দিন ভ্রমণের প্যাকেজ অফার দিয়েছে। রাজধানীতে চলমান পর্যটন মেলায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি এই অফার দিচ্ছে ভ্রমণপিপাসুদের জন্য। ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন ও সুইজারল্যান্ড—এই ৫ দেশের মধ্যে যেকোনো ৩ দেশে ভ্রমণে ইচ্ছুকদের জন্য এই অফার। এ জন্য বঙ্গ হলিডেসের প্যাকেজমূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে চলমান তিন দিনের পর্যটন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় অফার দিয়েছে। আজ মেলার শেষ দিন হলেও অফার চলবে সেপ্টেম্বর মাসজুড়ে।


