Money
নতুন আমদানি নীতির যে শর্ত বাতিল চায় বিজিএমইএ-বিকেএমইএ
নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিক বা কাপড় আমদানির ক্ষেত্রে আরোপিত বিধান বাতিল বা স্থগিত করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন।
লেখক বাণিজ্য ডেস্ক11K বার পড়া

নতুন আমদানি নীতিতে নিট ফেব্রিক বা কাপড় আমদানির ক্ষেত্রে আরোপিত বিধান বাতিল বা স্থগিত করার দাবি জানিয়েছে তৈরি পোশাকশিল্পের দুই সংগঠন।
বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এই দাবি জানিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো পৃথক চিঠিতে সংগঠন দুটি বলেছে, আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এর অনুচ্ছেদ ২৫-এর উপ অনুচ্ছেদ ১২-এ ‘নিট ফেব্রিক আমদানি যোগ্য হবে না’—এমন বিধান রাখা হয়েছে। রপ্তানিমুখী পোশাকশিল্পের স্বাভাবিক কার্যক্রম ও প্রতিযোগিতা সক্ষমতা বিবেচনায় এ বিধান স্থগিত বা প্রত্যাহারের অনুরোধ করেছে তারা।


