Money
এআইয়ের উত্থানে বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা রেকর্ড ৩,৭৯৫ জন
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। ফলে ২০২৫ সালে বিশ্বের শতকোটিপতির সংখ্যা রেকর্ড ৩ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সম্পদবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্
লেখক বাণিজ্য ডেস্ক21K বার পড়া
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থানে বিশ্বজুড়ে সম্পদ সৃষ্টির গতি বেড়েছে। ফলে ২০২৫ সালে বিশ্বের শতকোটিপতির সংখ্যা রেকর্ড ৩ হাজার ৭৯৫ জনে পৌঁছেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সম্পদবিষয়ক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান আলট্রাটা।
প্রতিষ্ঠানটির হিসাবে, এক বছরে শতকোটিপতির সংখ্যা বেড়েছে ৮ দশমিক ২ শতাংশ, পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে বিশ্বের শতকোটিপতিদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১২ দশমিক ৮ শতাংশ বেড়ে রেকর্ড ১৫ দশমিক ১ ট্রিলিয়ন (১৫ লাখ ১০ হাজার কোটি) ডলারে উঠেছে। খবর সিএনবিসির


