Money
বেগ অটোসের সেবা পাবেন প্রাইম ব্যাংক গ্রাহকেরা
প্রাইম ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিশেষ সেবা–সুবিধা প্রদানের জন্য অটোমোবাইল খাতের কোম্পানি বেগ অটোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি ঢাকার বারিধারায় বেগ অটোসের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রাইম ব্যাংকের
লেখক বাণিজ্য ডেস্ক30K বার পড়া

প্রাইম ব্যাংক তাদের গ্রাহকদের জন্য বিশেষ সেবা–সুবিধা প্রদানের জন্য অটোমোবাইল খাতের কোম্পানি বেগ অটোসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি ঢাকার বারিধারায় বেগ অটোসের করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর হয়। প্রাইম ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাইম ব্যাংকের সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী ও বেগ অটোসের ব্যবস্থাপনা পরিচালক উমাইর বেগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।


