Money
সাত মাসেও এলপিজি আমদানি করতে পারেনি বিপিসি
দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বাজারে সরকারের অংশ মাত্র ১ দশমিক ৩৩ শতাংশ। আর বাকিটা বেসরকারি খাতের হাতে। এই বাজারে বেসরকারি খাতনির্ভরতা কমাতে এবং সংকটে হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে গত জানুয়ারিতে প্রথমবারের মতো স
লেখক সুজয় চৌধুরী20K বার পড়া

দেশের এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) বাজারে সরকারের অংশ মাত্র ১ দশমিক ৩৩ শতাংশ। আর বাকিটা বেসরকারি খাতের হাতে। এই বাজারে বেসরকারি খাতনির্ভরতা কমাতে এবং সংকটে হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে গত জানুয়ারিতে প্রথমবারের মতো সরাসরি এলপিজি আমদানির উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। কিন্তু সাত মাস চেষ্টা করে এক টন এলপিজিও আমদানি করতে পারেনি সংস্থাটি।
গত সাত মাসে পাঁচবার দরপত্র আহ্বান করেছে বিপিসি। কিন্তু এসব দরপত্রের বিপরীতে গ্রহণযোগ্য সরবরাহকারী মেলেনি। এরপর নিয়মিত দরপত্রের বাইরে সরাসরি ক্রয়পদ্ধতিতে পাঁচ হাজার টন এলপিজি কেনার উদ্যোগ নেওয়া হয়। সরাসরি ক্রয়পদ্ধতিতে প্রায় ৪৫ কোটি টাকার এলপিজি সরবরাহের কাজ পায় স্পিড মার্কেটিং করপোরেশন নামের এক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার জামানত জমা দিয়েছে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ করতে পারবে, তা এখনো নিশ্চিত নয় বিপিসি।


