Money
বৈদেশিক খাতে স্বস্তি, অভ্যন্তরীণ সূচক চাপে
দেশের অর্থনীতির বৈদেশিক খাতে স্বস্তি ফিরেছে। প্রবাসী আয় ও পণ্য রপ্তানি—দুই উৎস থেকেই বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ঊর্ধ্বমুখী। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অর্থাৎ আগস্ট শেষে এ চিত্র দেখা যাচ্ছ
লেখক নিজস্ব প্রতিবেদক28K বার পড়া

দেশের অর্থনীতির বৈদেশিক খাতে স্বস্তি ফিরেছে। প্রবাসী আয় ও পণ্য রপ্তানি—দুই উৎস থেকেই বৈদেশিক মুদ্রার প্রবাহ বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ঊর্ধ্বমুখী। চলতি অর্থবছরের দ্বিতীয় মাস অর্থাৎ আগস্ট শেষে এ চিত্র দেখা যাচ্ছে।
অবশ্য বৈদেশিক খাতের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে না দেশের অভ্যন্তরীণ অর্থনীতি। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতাও বাড়ছে না। ফলে অভ্যন্তরীণ চাহিদা দুর্বল রয়েছে, ব্যবসা-বাণিজ্যেও গতি নেই। তার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানিসংকট। গত দেড় মাস তীব্র গ্যাস-বিদ্যুৎসংকটে অধিকাংশ শিল্পকারখানার উৎপাদন কমবেশি ব্যাহত হয়েছে। তাতে ব্যবসার খরচ আরেক দফা বেড়েছে।


