Money
সম্মিলিত ইসলামী ব্যাংকে ২ দিনে ২,৩০০ কোটি টাকা ফেরত চেয়ে ৩৭ হাজার আবেদন
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু করছে। গত মঙ্গলবার এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। ফলে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আব
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া
শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক তাদের গ্রাহকদের টাকা ফেরত দিতে আবেদন গ্রহণ শুরু করছে। গত মঙ্গলবার এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। ফলে একীভূত হওয়া পাঁচটি ব্যাংকের বিভিন্ন শাখায় জমা টাকা তোলার আবেদন করতে শুরু করেছেন গ্রাহকেরা। এ কারণে এসব ব্যাংকের শাখায় গ্রাহকের বাড়তি ভিড় দেখা গেছে। ব্যাংক কর্মকর্তারা আবেদন জমা দিতে আসা গ্রাহকদের ফুল দিয়ে স্বাগত জানান।
আবেদন গ্রহণ শুরুর প্রথম দুই দিনে আমানত ফেরত পাওয়ার জন্য ৩৭ হাজার আমানতকারী আবেদন জমা দিয়েছেন। এসব আবেদনের বিপরীতে আমানতকারী গ্রাহকেরা প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা ফেরতের আবেদন করেছেন। এর মধ্যে প্রায় এক হাজার কোটি টাকার আসল ফেরত চেয়েছেন কয়েক হাজার গ্রাহক। এসব গ্রাহক মুনাফা বা সুদ না নেওয়ার শর্তে শুধু আসল টাকা ফেরত চেয়ে আবেদন করেছেন। বাকি ১ হাজার ৩০০ কোটি টাকা সুদাসলসহ ফেরত চেয়েছেন আমানতকারীরা।


