Money
শেয়ারবাজারে ভালো কোম্পানি আসার পথ সহজ হবে
শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ উন্মুক্ত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। দেশের পুঁজিবাজারে ভালো ও প্রতিষ্ঠিত কোম্পানি আনতে এ ধরনের বিকল্প পথ থাকা দরকার।
লেখক লেখা:32K বার পড়া

শেয়ারবাজারে সরাসরি তালিকাভুক্তির সুযোগ উন্মুক্ত করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগ অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। দেশের পুঁজিবাজারে ভালো ও প্রতিষ্ঠিত কোম্পানি আনতে এ ধরনের বিকল্প পথ থাকা দরকার। ভারতের শেয়ারবাজারে আমরা দেখি, অফার ফর সেলসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিয়মিত বড় বড় কোম্পানি বাজারে যুক্ত হচ্ছে। সেখানে তালিকাভুক্তির ক্ষেত্রে এমন ব্যবস্থাও রয়েছে, যেখানে কোম্পানি নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহ করতে পারে, আবার উদ্যোক্তা বা বিদ্যমান শেয়ারধারীরাও তাঁদের শেয়ারের একটি অংশ বিক্রি করতে পারেন। ফলে কোম্পানি ও উদ্যোক্তা—উভয়েরই উপকৃত হওয়ার সুযোগ তৈরি হয়।


