আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করতে হয়েছে। সে কারণে ভোজ্যতেলের দাম কিছুটা বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির ক্ষেত্রে সমস্যা হলো, পরিশোধনাগারগুলোয় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটছে। এতে উৎপাদনে সাময়িক সমস্যা হচ্ছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে ‘বাংলাদেশের চামড়া খাতের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার’ শীর্ষক নীতি সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।