যুক্তরাষ্ট্রে রাখা সোনা সরিয়ে নিচ্ছে নেদারল্যান্ডস। দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নিউইয়র্ক ও কানাডায় থাকা ৮৬ টন সোনা লন্ডনে নেওয়া হচ্ছে। ভূরাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর নিউজউইকের।
নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক ডি নেদারল্যান্ডশে ব্যাংক (ডিএনবি) বলছে, সোনার মজুত উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে ভাগ করে রাখলে ঝুঁকি কমবে। পাশাপাশি কোনো সংকট দেখা দিলে সোনা দ্রুত কাজে লাগানোও সহজ হবে।