সরকারি মালিকানাধীন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহের সুলতানা। তিনি বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে হাউস বিল্ডিং ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন।