Money
বাংলাদেশি প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে ইউকেইএফ
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ) বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের কথা জানিয়েছে। যেসব প্রকল্পে যুক্তরাজ্যের পণ্য ও সেবা ব্যবহার করা হবে, সেগুলোই পাবে
লেখক বাণিজ্য ডেস্ক26K বার পড়া

যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ) বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের কথা জানিয়েছে। যেসব প্রকল্পে যুক্তরাজ্যের পণ্য ও সেবা ব্যবহার করা হবে, সেগুলোই পাবে এ অর্থায়ন–সুবিধা।
বাংলাদেশের জন্য ইউকেইএফের বর্তমানে ১০০ কোটি থেকে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সক্ষমতা রয়েছে। এ অর্থ পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদনশিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতের প্রকল্পে ব্যবহার করা যেতে পারে।


