Money
দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভারে কর মওকুফ ছোট উদ্যেক্তাদের জন্য বড় আর্থিক স্বস্তি
সরকার সম্প্রতি বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে কর মওকুফের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও স্বাগত জানানোর মতো উদ্যোগ। আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা অর্থনীতির অন্যতম মূল চা
লেখক লেখা:10K বার পড়া

সরকার সম্প্রতি বার্ষিক দুই কোটি টাকা পর্যন্ত টার্নওভারের ক্ষেত্রে কর মওকুফের যে সিদ্ধান্ত নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয় ও স্বাগত জানানোর মতো উদ্যোগ। আমাদের দেশে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তারা অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি হলেও তাঁরা মূলত বড় আকারের উদ্যোক্তা নন। ফলে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাঁদের জন্য এটি বড় ধরনের আর্থিক স্বস্তি নিয়ে আসবে।
আগের নিয়মে ক্ষুদ্র উদ্যোক্তাদের আয়ের ওপর ১ থেকে ২ শতাংশ পর্যন্ত টার্নওভার কর দিতে হতো। অনেক সময় দেখা যেত, নিয়ম (স্ল্যাব) অনুযায়ী কোনো ছোট উদ্যোক্তার প্রকৃত কর দায় হয়তো ২০ বা ২৫ হাজার টাকা; কিন্তু টার্নওভার করের কারণে তাঁকে বাধ্য হয়ে এক থেকে দুই লাখ টাকা কর পরিশোধ করতে হতো। স্বাভাবিকভাবেই এটি তাঁদের জন্য একটি বড় ধরনের আর্থিক বোঝা। নতুন পদক্ষেপে এই মওকুফ সুবিধা দেওয়ায় ছোট উদ্যোক্তাদের জন্য একটি ভালো সাশ্রয় হবে।


