Money
সোনার দাম থেকে বাদ যাবে মজুরি ও মুনাফা
দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। সেটি হচ্ছে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া। গত শনিবার প্রথ
লেখক শুভংকর কর্মকার27K বার পড়া

দেশে সোনার দাম নির্ধারণে প্রায় দুই দশক আগের নিয়মে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। সেটি হচ্ছে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়া। গত শনিবার প্রথম দফায় সোনার দাম ভরিতে প্রায় ছয় হাজার কমিয়ে সেই পথে কিছুটা অগ্রসর হয়েছে সমিতি।
জানা যায়, শনিবার জুয়েলার্স সমিতির কার্যালয়ে সমিতির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পরিচালনা পর্ষদের ২৮ জন সদস্য অংশ নেন। এতে সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। যদিও কিছু ব্যবসায়ী এ সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।

