Money
সাজেদা ফাউন্ডেশনের বার্ষিক সভায় ক্ষুদ্রঋণসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা
সাজেদা ফাউন্ডেশনের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ স্বাস্থ্যসেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
লেখক বাণিজ্য ডেস্ক12K বার পড়া

সাজেদা ফাউন্ডেশনের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ স্বাস্থ্যসেবা ও কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফারুক সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংস্থার পর্ষদ সদস্যরা ভার্চ্যুয়ালি যুক্ত হন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাজেদা ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে। এতে বলা হয় বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের বিগত বছরের অগ্রগতি পর্যালোচনা করা হয়।


