Money
এক বছরের বেশি সময় পরে ২ লাখ টাকার নিচে নামল সোনার ভরির দাম
দেশের বাজারে আজ শনিবার রাতে সোনার দাম আরেক দফা কমেছে। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে প্রায় ১৩ মাস পরে সোনার ভরির দাম কমে ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২
লেখক নিজস্ব প্রতিবেদক25K বার পড়া

দেশের বাজারে আজ শনিবার রাতে সোনার দাম আরেক দফা কমেছে। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। এর ফলে প্রায় ১৩ মাস পরে সোনার ভরির দাম কমে ২ লাখ টাকার নিচে নামল। সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ১ লাখ ৯৪ হাজার টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রাতে সোনার এই দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।



