Money
সোনার দাম একদিনেই কমল ভরিতে ১১ হাজার টাকা
দেশের বাজারে সোনার দাম টানা কমছে। আজ শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।
লেখক নিজস্ব প্রতিবেদক20K বার পড়া

দেশের বাজারে সোনার দাম টানা কমছে। আজ শুক্রবার সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার এই দাম সমন্বয় করেছে। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম কমানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।



