Money
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ নিয়ে মুন্সিগঞ্জে সিটি ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পেয়েছে সিটি ব্যাংক। উপজেলাগুলো হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা, গোপাল
লেখক বাণিজ্য ডেস্ক19K বার পড়া

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি ও নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পেয়েছে সিটি ব্যাংক। উপজেলাগুলো হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, নরসিংদীর শিবপুর, চাঁদপুরের হাজীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নোয়াখালীর সেনবাগ, সিরাজগঞ্জ সদর, সিলেটের বিশ্বনাথ ও দিনাজপুর সদর। এ ছাড়া গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলারও লিড ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক।
লিড ব্যাংক হিসেবে দায়িত্বপ্রাপ্ত ১২ উপজেলার মধ্যে গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ সদর উপজেলায় ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সিটি ব্যাংক। মুন্সিগঞ্জের দরবার পার্টি প্যালেসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আশানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় তরুণ উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিটি ব্যাংক।



