Money
দত্তের বাজারে কৃষকেরাই আনেন ব্রহ্মপুত্রের চরের টাটকা শাকসবজি, নেই মধ্যস্বত্বভোগী
দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। এই সড়কের বাঁ দিক দিয়ে হাটে ঢুকতেই চোখে পড়ে সরু গলির দুই ধারে সারি সারি সবজির দোকান। কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের বাহারি শাকস
লেখক নিজস্ব প্রতিবেদক22K বার পড়া
দত্তের বাজারের মাঝখান দিয়ে চলে গেছে গফরগাঁও–টোক মূল সড়ক। এই সড়কের বাঁ দিক দিয়ে হাটে ঢুকতেই চোখে পড়ে সরু গলির দুই ধারে সারি সারি সবজির দোকান। কেউ পসরা সাজিয়েছেন কাঁচা পেঁপে ও লাউ নিয়ে, কেউবা বসেছেন নিজের খেতের বাহারি শাকসবজি নিয়ে।
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী এই হাটের শাকসবজির প্রধান বিশেষত্ব হলো এগুলোর প্রায় সবই পুরাতন ব্রহ্মপুত্র নদের উর্বর চরে উৎপাদিত। আলু, বেগুন, টমেটো, গাজর, মুলা, পটোল, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি, শিম, শসা, লাউ, কুমড়াসহ প্রায় সব ধরনের মৌসুমি সবজিই পাওয়া যায় এখানে।



