Money
পর্যটন মেলায় বিমান টিকিটে ১৫ শতাংশ ছাড়, ক্রুজ ভ্রমণ ও হোটেলে আছে নানা অফার
বিমানের টিকিটে ১৫ ও ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। হোটেলে এক রাত বুকিং দিয়ে তিন রাত থাকার সুযোগও দিচ্ছে একটি প্রতিষ্ঠান। এ ছাড়া ভিসা প্রক্রিয়াকরণের খরচে মিলছে ৫০ শতাংশ ছাড়। রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া বাংলাদেশ ট্রা
লেখক নিজস্ব প্রতিবেদক23K বার পড়া

বিমানের টিকিটে ১৫ ও ক্রুজ ভ্রমণে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। হোটেলে এক রাত বুকিং দিয়ে তিন রাত থাকার সুযোগও দিচ্ছে একটি প্রতিষ্ঠান। এ ছাড়া ভিসা প্রক্রিয়াকরণের খরচে মিলছে ৫০ শতাংশ ছাড়। রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এ এমন নানা অফার নিয়ে অংশ নিয়েছে বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটর ও ভ্রমণসেবাদাতা প্রতিষ্ঠানগুলো।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনের এ পর্যটন মেলা। মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন।



