Money
চুক্তিভিত্তিক সরকারি চাকরিজীবীরাও বাড়তি বেতন পাবেন
চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে এ নিয়ম ঠিক করা হয়েছে।
লেখক বিশেষ প্রতিনিধি19K বার পড়া

চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের নিয়ম ঠিক করেছে অর্থ মন্ত্রণালয়। জাতীয় বেতনকাঠামো, ২০২৬ অনুসারে এ নিয়ম ঠিক করা হয়েছে।
নিয়মিত চাকরিজীবীদের মতো চুক্তিভিত্তিক চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নতুন কাঠামোর বেতন কার্যকর হবে। তবে চুক্তির মেয়াদে বার্ষিক বেতন বৃদ্ধি, আনুতোষিক ও পেনশন বৃদ্ধির সুবিধা মিলবে না।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রজ্ঞাপন সরকারি ও স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন অসামরিক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ব্যক্তিদের বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।



