Money
পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা
আজ বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। আজ সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা।
লেখক বাণিজ্য ডেস্ক21K বার পড়া

আজ বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। আজ সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা।
গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। ফলে দুই দিনে সোনার দাম বেড়েছে মোট ৩ হাজার ৮৪৯ টাকা। এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। তারপর পর পর দুই দিন সোনার দাম বাড়ল। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।



