Money
বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার প্রতিরোধ কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের শেয়ার, সঞ্চয়পত্রসহ অন্য সব আ
লেখক নিজস্ব প্রতিবেদক40K বার পড়া

বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের যুগ্ম পরিচালক মোশাররফ হোসেন ও তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। তাদের শেয়ার, সঞ্চয়পত্রসহ অন্য সব আর্থিক হিসাবের লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। আজ বুধবার সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।
বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মোশাররফ হোসেন এবং তাঁর স্ত্রী উম্মে হাসান ডলির হিসাব খোলার ফরম, লেনদেন বিবরণীসহ যাবতীয় তথ্য চিঠি পাওয়ার দুই কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। মানি লন্ডারিং আইনে এ তথ্য দিতে বলা হয়েছে।



