Money
বিজিএমইএর নির্বাচনে ভোট দিতে চাইলে সদস্যদের ইউডিসহ সব সেবা নিতে হবে
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দিতে হলে সদস্য প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে সংগঠনের সব সেবা নিতে হবে। সংগঠনটি আজ বুধবার এক নোটিশে বিষয়টি জানিয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক26K বার পড়া

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট দিতে হলে সদস্য প্রতিষ্ঠানকে নিয়মিতভাবে সংগঠনের সব সেবা নিতে হবে। সংগঠনটি আজ বুধবার এক নোটিশে বিষয়টি জানিয়েছে।
সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিজিএমইএর স্বচ্ছতা, সুশাসন ও সব সদস্যের সমঅধিকার নিশ্চিত করতে গত ২৬ সেপ্টেম্বর জরুরি সাধারণ সভায় (ইজিএম) সংগঠনের সংঘবিধিতে নতুন একটি ধারা যুক্ত করা হয়েছে।



