Money
চার দফা কমার পর আজ ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ল সোনার দাম
টানা তিনবার কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।
লেখক বাণিজ্য ডেস্ক10K বার পড়া

টানা তিনবার কমার পর আজ বুধবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। আজ বুধবার সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।
এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। এরপর আজ দাম বাড়ল। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।



