ব্যাংকের শেয়ার ধারণ সংক্রান্ত দুটি আইনি বাধ্যবাধকতায় বিশেষ ছাড় পেয়েছে বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি। ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে। গত সোমবার এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিশেষ এই ছাড়ের ফলে ইউসিবি ব্যাংক উদ্যোক্তা–পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত বাধ্যবাধকতা থেকে মুক্ত হয়েছে। পাশাপাশি একক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে নতুন করে যেকোনো পরিমাণ শেয়ার ইস্যু করার সুযোগ পেয়েছে। ব্যাংকটির বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক এই ছাড় দিয়েছে।