Money
চট্টগ্রামের মুরাদপুরে শান্তা লাইফ ইনস্যুরেন্সের নতুন আঞ্চলিক কার্যালয়
গ্রাহকদের জীবনবিমা সেবা সহজলভ্য করতে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। সম্প্রতি নগরীর এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত এ নতুন কার্যালয় চালুর মাধ্যমে চট্টগ্রাম ও
লেখক নিজস্ব প্রতিবেদক46K বার পড়া

গ্রাহকদের জীবনবিমা সেবা সহজলভ্য করতে চট্টগ্রামের মুরাদপুরে নতুন আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইনস্যুরেন্স পিএলসি। সম্প্রতি নগরীর এ কে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত এ নতুন কার্যালয় চালুর মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশ এলাকার গ্রাহকেরা জীবনবিমাসংক্রান্ত পরামর্শ ও সেবা আরও সহজে গ্রহণ করতে পারবেন। শান্তা লাইফ ইনস্যুরেন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। এ সময় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।



