Money
নব জাগরণের স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল সোমবার রাজধানীর শান্তা পিনাকলে ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার ব
লেখক বাণিজ্য ডেস্ক23K বার পড়া

‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল সোমবার রাজধানীর শান্তা পিনাকলে ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার ব্যাংক এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম নুরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা, বিভিন্ন বিভাগের প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



