‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে। গতকাল সোমবার রাজধানীর শান্তা পিনাকলে ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্‌যাপন করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিমিয়ার ব্যাংক এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আরিফুর রহমান। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন; প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম নুরুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মনজুর মফিজসহ উপব্যবস্থাপনা পরিচালকেরা, বিভিন্ন বিভাগের প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।