Money
যত দ্রুত সম্ভব মজুরি বোর্ড, এই ইস্যুতে আন্দোলন করলে ব্যবস্থা: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘যত দ্রুত সম্ভব তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে। এই ইস্যুতে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে শ্রমিক ও মালি
লেখক নিজস্ব প্রতিবেদক10K বার পড়া
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘যত দ্রুত সম্ভব তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে। এই ইস্যুতে আন্দোলন করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করলে শ্রমিক ও মালিকপক্ষ মেনে নেবে না। তৃতীয় কোনো পক্ষ এটিকে ইস্যু বানানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।’
আজ মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৬তম ও তৈরি পোশাক (আরএমজি) বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৫তম সভা শেষে এ কথা বলেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।



