Money
বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, উৎপাদন হবে যেসব পণ্য
মিল দুটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী মাসে হতে পারে হস্তান্তর চুক্তি।
লেখক শুভংকর কর্মকার16K বার পড়া

মিল দুটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আগামী মাসে হতে পারে হস্তান্তর চুক্তি।
দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত দুই বস্ত্রকল নীলফামারীর দারোয়ানী টেক্সটাইল মিলস ও মাগুরা টেক্সটাইল মিলস সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) চালু হচ্ছে। এই পদ্ধতিতে ৩০ বছরের জন্য দারোয়ানী ও মাগুরা টেক্সটাইল মিলস ইজারা পাচ্ছে যথাক্রমে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড (সিএইচপি) এবং প্রাণ-আরএফএল গ্রুপ। তারা বন্ধ কারখানা দুটিতে বিভিন্ন পণ্য উৎপাদনে বিনিয়োগ করবে প্রায় ৭০০ কোটি টাকা। এতে প্রত্যক্ষভাবে প্রায় ৮ হাজার মানুষের কর্মসংস্থান হবে।



