Money
১,১৫২ কোটি টাকার রেকর্ড লভ্যাংশ দেবে স্কয়ার ফার্মা
গত জুনে শেষ হওয়া ২০২৫–২৬ অর্থবছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটি এ বছর শেয়ারধারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। তাতে কোম্প
লেখক নিজস্ব প্রতিবেদক44K বার পড়া

গত জুনে শেষ হওয়া ২০২৫–২৬ অর্থবছরের জন্য শেয়ারধারীদের রেকর্ড লভ্যাংশ ঘোষণা করেছে ওষুধ খাতের দেশের শীর্ষস্থানীয় কোম্পানি স্কয়ার ফার্মা। কোম্পানিটি এ বছর শেয়ারধারীদের ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া সিদ্ধান্ত নিয়েছে। তাতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী পাবেন ১৩ টাকা লভ্যাংশ। আজ সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানি সূত্রে জানা যায়, গত অর্থবছরের জন্য কোম্পানিটি যে লভ্যাংশ ঘোষণা করেছে তা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ২০২৪–২৫ অর্থবছরের জন্য কোম্পানিটি শেয়ারধারীদের জন্য ১২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। তাতে প্রতি শেয়ারের বিপরীতে লভ্যাংশ দেওয়া হয় ১২ টাকা। আজকের পর্ষদ সভা থেকে এ বছরের জন্য যে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে তাতে লভ্যাংশ বাবদই কোম্পানিটি বিতরণ করবে ১ হাজার ১৫২ কোটি টাকার বেশি।



